তেরখাদায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা আজ ২০ মে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাবিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরেনারি সার্জন ডাঃ জুপি রানী সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। কর্মশালায় এছাড়া অন্যান্য সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
