আশাশুনিতে ডব্লিউজেএফ প্রজেক্টের ইনসেপশান মিটিং
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে ওয়াটার জাস্টিস ফান্ড (ডব্লিউজেএফ) প্রজেক্টের ইনসেফশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়।
ওয়াটার এইড এর সহায়তায় উত্তরণ ডব্লিউজেএফ প্রজেক্টের আওতায় আয়োজিত মিটিং-এ সভাপতিত্ব করেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান জমাদ্দার। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, পিআইও আমিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এসকে হাসান প্রমুখ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উত্তরণ ও প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্রজেন্টেশন উপস্থাপন করেন, প্রজেক্টের মনিটরিং অফিসার ফারহা বিনতে রহিম। অংশ গ্রহনকারী সুফলভোগিদের মধ্যে আলোচনা রাখেন, অলোকা বিশ্বাস, লিকু, লিপিকা প্রমুখ।
