ঢাকা বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সাতক্ষীরায় কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে বৃক্ষ বিতরণ

প্রকাশিত: ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.৪৭ পি.এম
সাতক্ষীরায় কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে বৃক্ষ বিতরণ
www.dailyranggaprovat.com

মো: আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা : বৃহস্পতিবার  ২o মে,২০২৬ খ্রীঃ সাতক্ষীরার বিভিন্ন গ্রাম থেকে আগত ২০০ টি পরিবারের মধ্যে প্রত্যেকের পাঁচটি করে মোট এক হাজার পিস ফলজও বনজ চারা গাছ বিতরণ করা হয়েছে। এনজিও সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এই চারা বিতরণ করা হয় । উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয়  ফা: ডমিনিক সরকার সিএসসি, শ্রদ্ধেয় ফা: আশিষ রোজারিও সিএসসি সাতক্ষীরা ধর্মপল্লী, মো: মনির হোসেন কৃষি কর্মকর্তা সাতক্ষীরা সদর উপজেলা অফিস সাতক্ষীরা।  এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সিডিও,আইডিপিডিসি সাতক্ষীরা সদর উপজেলা অফিসের ইনচার্জ ধীমান রায়, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য দিপালী রায় ও  প্রদীপ দাস, সংস্থার সিডিএ মিলন সেন ও তৃষ্ণা বৈরাগী। উল্লেখ্য সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া, বাবুলিয়া, কাঁঠালতলা, কুশখালী, তলুইগাছা, আলিপুর, তালবাড়িয়া, বাজুয়াডাঙ্গা, ইটাগাছা, ফিংড়ি গ্রামের দরিদ্র ও অসহায় পরিবার এবং  কারিতাসের কো অপারেটিভ সমবায় সমিতির সদস্যদের মধ্যে এই চারা বিতরণ করা হয়।