ঢাকা বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মানব পাচার রোধে সিপিআইপি অ্যাক্টিভিস্টদের দ্বি-মাসিক সভা ‎

প্রকাশিত: ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.৫৫ পি.এম
মানব পাচার রোধে সিপিআইপি অ্যাক্টিভিস্টদের দ্বি-মাসিক সভা ‎
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :

উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিপিআইপি) অ্যাক্টিভিস্টদের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০ টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়।  
‎সিটিআইপি সদস্য সালমা আক্তারের পরিচালনায় ও সাফিরুল ইসলামের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়। সভায় গত দুই মাসের কার্যক্রম পর্যালোচনা করে মাঠ পর্যায়ে কাজের সমস্যাবলী, অর্জন ও সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিত করার লক্ষ্যে আগামীতে করণীয় চলমান কর্মপরিকল্পনা ও তথ্য কর্নারের মাধ্যমে প্রদত্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি জেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে সংগঠন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সোহেল আহম্মেদ, মাসুদ করিম সুমন, আইরিন সুলতানা, আসমাউল হুসনা, কর্ণ বিশ্বাস, আসাদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় রূপান্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন অর্থ সমন্বয়কারী সুমন চন্দ্র চন্দ দে, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহবুবুর রহমান ও কুমারেশ মন্ডল।
‎উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি  সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি পরিচালনা করছে।