আশাশুনিতে কোরবাণীর পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত: ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.৫৭ পি.এম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি ঈদ উল আযহা ২০২৬ উপলক্ষে যথা নিয়মে পশু জবাই ও কোরবাণীর পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আঃ সালাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আছাদুল ইসলাম, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রেস ক্লাব সভাপতি এসকে হাসান, বিভিন্ন মসজিদের ইমাম, পশু ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী (কসাই) প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় পশু জবাই, বর্জ্য অপসারণ, চামড়া ছেলা ও সঠিক নিয়মে চামড়া সংরক্ষণের ব্যাপারে আলোচনা করা হয়।
