তেরখাদায় উঠান বৈঠক অনুষ্ঠিত
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তেরখাদায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় তেরখাদা দক্ষিণ পাড়ায় নারীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ তাসলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ছামিরোন বেগম,তথ্যসেবা সহকারী বনশ্রী বিশ্বাস। বৈঠকে এছাড়া বিভিন্ন এলাকার মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা উপস্থিত মহিলাদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন।
