ঢাকা শনিবার ২৩ মে ২০২৬ ৯ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রকাশিত: ২২ মে ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.৫৫ পি.এম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে  বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যা ঘটনার প্রতিবাদে আশাশুনি উপজেলার বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ২টায় স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জুম্মার নামাজের পর এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বুধহাটা বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধনে বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুল ইসলাম, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি বেলাল হোসাইন, বুধহাটা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল ওহাব, বুধহাটা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, বুধহাটা দরগা মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম, বুধহাটা ওয়ার্ড জামায়াত সভাপতি আবুল কালাম আযাদ, আজহারুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারি মোখলেসুর রহমান, সভাপতি ইসলামী ছাত্রশিবির আশাশুনি  উত্তর অলিউল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহসিন শরীফ প্রমূখ।