ঢাকা সোমবার ২৫ মে ২০২৬ ১১ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জে নারী উন্নয়ন সংগঠন নিবেদিতার উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ২৪ মে ২০২৬, রোববার, সময়ঃ ১১.৫০ পি.এম
কালীগঞ্জে নারী উন্নয়ন সংগঠন নিবেদিতার উদ্যোগে  দুস্থদের  মাঝে ঈদ উপহার বিতরণ
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : নারী উন্নয়ন সংগঠন নিবেদিতার আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকার অসহায় দস্যুতের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে) বেলা ১২ নিবেদিতার কালিগঞ্জ  নিজস্ব কার্যালয়ে ৩০ জন হতদরিদ্র পরিবারের মাঝে এই ঈদ উপহার প্রদান করা হয়। নিবেদিতা নারী সংগঠনের সভানেত্রী প্রিয়াঙ্কা দাশ এর সভাপতিত্বে ও  সংগঠনের যুগ্ম সম্পাদক শিলা আক্তারের সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ  অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী,তাকে নিবেদিতা নারী উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক শুভেচ্ছা  প্রদান করা হয়। প্রধান অতীতের বক্তব্য   তিনি বলেন পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে এলাকার দরিদ্র পরিবারের মাঝে এ ধরনের ঈদ  উপহার খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য নারী উন্নয়ন সংগঠন নিবেদিতা নারী সংগঠনকে  ধন্যবাদ জানান। এবং আগামীতে এ ধরনের সামাজিক কাজে সম্পৃক্তা থেকে সংগঠনকে আরো গতিশীল করার আহ্বান জানান,তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে সকল  সহযোগিতার আশায় দেন। অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান,কালিগঞ্জ প্রেস ক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু,মহিলা বিষয় কর্মকর্তা কার্যালয়ের সুপারভাইজার জয়দেব দত্ত,   নিবেদিতা সংগঠনের কোষাধ্যক্ষ রিনা ঘোষ, উপদেষ্টা দিবস ঘোষ, প্রমুখ। অনুষ্ঠানে ৩০ জন নারী  প্রত্যেককে চাউল, ডাল, তেল, চিনি, সেমাই, পেঁয়াজ, রসুন, লবণ, ও আলু একটি পরিবারের জন্য প্যাকেজ প্রদান করা ।পরিবারগুলো  ঈদের আগে এ ধরনের একটি প্যাকেজ উপহার পেয়ে খুশি হয়েছে।