ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মধুখালীতে ট্রেনে কাটাপরে জমজ শিশু নিহত

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, বুধবার, সময়ঃ ০৫.০৬ পি.এম
মধুখালীতে ট্রেনে কাটাপরে জমজ শিশু নিহত
www.dailyranggaprovat.com

শাহজাহান হেলাল,রফরিদপুর।।  ফরিদপুরের মধুখালীতে  ট্রেনে কাটা পরে জমজ শিশু নিহত। স্থানীয় ও রেল সুত্রে  জানা যায় ১ এপ্রিল ২০২৬খ্রি. বুধবার দুপুর দেড়টায় কালুকালী-ভাটিয়াপাড়া লোকাল  ভাটিয়াপাড়া মেইল ট্রেনটি  মধুখালী থেকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। মধুখালী ষ্ট্রেশন থেকে  কিছু দুর  গেলে  উপজেলার নওপাড়া ইউনিয়নের  লক্ষণদিয়া গ্রামের আকাশ শেখের জমজ শিশু তাহমিদ(৪) ও তায়িদ(৪)রেললাইনে খেলা করছিলো। ঘটনা স্থলে ট্রেন পৌছালে খেলায় এতই মগ্ন ছিল যে  ট্রেনের উপস্থিতিই টের পায় নাই তারা, যে কারনে ঘটনা স্থলে ট্রেনে কাটা পরে জমজ সহদর নিহত হয়েছে।
মধুখালী ষ্ট্রেশন মাষ্টার মোঃ কাওসার মাহমুদকে  তার মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান শিশু দুটি  রেল লাইনে খেলা করছিল । ওরা ট্রেনের শব্দ বা হুইসাল কিছুই টের পায় নাই । যে কারনে অনাকাঙ্খিত  ঘটনা টি  ঘটেছে। পরিবার একটু সচেতন হলে হয়তো  এই অনাকাঙ্খিত  ঘটনা এরানো সম্ভব হতে পারতো। রেল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন ।  তদন্তে আইনুযায়ী প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহন করবেন।