তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২২ মে সকাল ১১ টার দিকে উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা' র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার এস এম নুরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুজাহিদুল ইসলাম, থানার ওসি তদন্ত মোঃ হাসানুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন, বিএনপি নেতা মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, উপজেলা শিক্ষা অফিসার পলাশ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান।
