নতুন কুড়ি স্পোর্টস দৌড় প্রতিযোগিতায় কালীগঞ্জের জাকির বিভাগীয় চ্যাম্পিয়ন
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : নতুন কুড়ি ২০২৬ খুলনা বিভাগ আঞ্চলিক পর্যায় এ সাতক্ষীরার জেলার হয়ে কালিগঞ্জ উপজেলার মোঃ জাকির হোসেন ১০০ মিটার দৌড় ইভেন্টে প্রথম স্থান করেছে।রবিবার ২৪ মে খুলনা স্টেডিয়াম অ্যাথলেটিক ১০০ মিটার দৌড়ে জাকির হোসেন প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পেয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জের গর্ব জাকির হোসেন গোল্ড মেডেল পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এ উপজেলা পর্যায়ে অ্যাথলেটিক্সে কোচ হিসাবে কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ফুটবল রেফারি সুকুমার দাশ বাচ্চু দায়িত্বে ছিলেন। জাকির হোসেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বিদায় ওই স্কুলের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমানের সার্বিক সহযোগিতা পেয়েছিল। জাকির হোসেন ইতিপূর্বে স্কুল পর্যায়ে ক্রিড়া প্রতিযোগিতায় ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে উপজেলা জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে সুনাম অর্জন করেছিল।নতুন কুড়ি স্পোর্টস এ জাতীয় পর্যায়ে জয়লাভ করে সাতক্ষীরা জেলার সুনাম অখুন্ন রাখবে এই প্রত্যাশা করি।
