ঢাকা সোমবার ২৫ মে ২০২৬ ১১ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা

প্রকাশিত: ২৫ মে ২০২৬, সোমবার, সময়ঃ ১০.০৭ পি.এম
নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে দেশবাসীসহ নড়াগাতী থানার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক  বুলবুল কবীর।

এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, মহানুভবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র মুহূর্তে সমাজের সকল বিভেদ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”

তারা আরও বলেন, “ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা যেন দেশ ও জাতির কল্যাণ দান করেন এবং সকলের জীবনে শান্তি প্রতিষ্ঠা করেন।”

এ সময় নড়াগাতী থানা বিএনপির সকল নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক বলেন সভাপতি খান মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক  বুলবুল কবীর ।