ঢাকা সোমবার ২৫ মে ২০২৬ ১১ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনার বাড়িতে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বাবা ও মেয়ে নিহত

প্রকাশিত: ২৫ মে ২০২৬, সোমবার, সময়ঃ ১০.১০ পি.এম
পাবনার বাড়িতে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বাবা ও মেয়ে নিহত
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : ঈদুল আজহার ছুটিতে মোটরসাইকেলে করে রংপুর থেকে পাবনার গ্রামের বাড়ি যাওয়ার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছে। এ সময় নিহতের স্ত্রী পুষ্পা আক্তার গুরুতর আহত হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলার বনানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামের এরশাদ আলীর ছেলে আনিসুর রহমান ও তার ৪ বছরের মেয়ে আয়েশা।


শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আনিসুর রহমান রংপুরের মাহিগঞ্জে ব্রাকের ঋণ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। সেই সুবাদে তিনি পরিবারসহ সেখানে থাকতেন। ঈদের ছুটিতে পাবনার গ্রামের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হয়। আর গুরুতর আহত হয় স্ত্রী। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। চিকিহাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করবে।