আগৈলঝাড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও মোনাজাত
অনুষ্ঠিত হয়েছে।
আজ আসরবাদ আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, জেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, যুবদল নেতা মানিক মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব বদরুজ্জামান সরল, যুবদল নেতা বেল্লাল হোসেন ফকির, যুবদল নেতা বাহাদুর রহমান আলাল, যুবদল নেতা ও সাবেক এজিএস আসিফ হোসেন আকবারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।
