ঢাকা রোববার ৩১ মে ২০২৬ ১৭ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনার পুলিশ সুপার আমিনপুর থানায় আকস্মিক পরিদর্শন

প্রকাশিত: ৩১ মে ২০২৬, রোববার, সময়ঃ ০৮.৩৮ এ.এম
পাবনার পুলিশ সুপার আমিনপুর থানায় আকস্মিক পরিদর্শন
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : আকস্মিক পরিদর্শনে আসেন পুলিশ সুপার মোঃ সুফি উল্লাহ শনিবার (৩০ মে)।পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, ডিউটিরত পুলিশ সদস্যদের উপস্থিতি, থানা কম্পাউন্ড ও অফিসের পরিবেশ ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্পন্ন পুলিশি সেবা নিশ্চিত করতে সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। 

পরিদর্শন শেষে তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, জবাবদিহিতা ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।