ঢাকা রোববার ৩১ মে ২০২৬ ১৭ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন

প্রকাশিত: ৩১ মে ২০২৬, রোববার, সময়ঃ ১২.৩৭ পি.এম
রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : উত্তর কালিগঞ্জ শিল্পকলা আকাডেমী আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩০ মে উত্তর কালিগঞ্জ   শিল্পকলা আকাডেমীর অধ্যক্ষ এটি রেজাউল হক রেজার সভাপতিত্বে  ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর  সঞ্চালনায়  অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেবহাটা উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক আব্দুল আজিজ, শিল্পী পরিতোষ সরকার , বাউল শিল্পী সুজিত বাউল, সঞ্জয় ঘোষ, তাপস কুমার, মোবারক আলী, তবলায় সহযোগিতা করে শংকর।  কবিতা আবৃত্তি করে কবি মানিক চন্দ্র ঘোষ, সৈয়দ মোমিনুর রহমান, সুকুমার দাশ বাচ্চু, সনদ গাইন প্রমুখ।  রবীন্দ্রনাথ  ও নজরুল দুই কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদিত কবিতা, গান ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।