ঢাকা সোমবার ০১ জুন ২০২৬ ১৮ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ঈদের দিন দুইবন্ধুসহ ৪ জন নিহত

প্রকাশিত: ৩১ মে ২০২৬, রোববার, সময়ঃ ১০.২৭ পি.এম

শাহজাহান হেলাল, ফরিদপুর : পবিত্র ঈদুল আজহার দিনে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রীজের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। ঈদের আনন্দের দিনে দুই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে উপজেলার নয়াবড়ি ঘোষকান্দি গ্রামের বাড়িতে এখন চলছে শোকের মাতম।নিহতরা হলেন মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈদের ছুটির আনন্দ উপভোগ করতে বিকেলে মধুখালী থেকে একটি নম্বরবিহীন অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু রাজন ও ইব্রাহিম পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা হয়। পথে মোটরসাইকেলটি ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারানখালী ব্রীজ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাদের মৃত্যু হয়। শুক্রবার মথুরাপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি দুই বন্ধুর লাশ দাফন করা হয়েছে। অপর দিকে মঙ্গলবার (২৬মে) সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে দিঘলিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে মাগুরাগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ফরিদপুরের জেলা পরিষদের আওতায় উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া গ্রামের দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নারের সাবেক কেয়ারটেকার মো. আব্দুল মালেক শেখ (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।একই দিনে ভোর সাড়ে ৪টায় উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রাম্মণকান্দা বাজার বাইপাস সড়কের প্রশান্ত দাসের স-মিলের সামনে ভোর সাড়ে ৪টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন এক নারীর  ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে। ওই নারীর নাম মীম খাতুন(২৬) তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে। তাকে অজ্ঞাত নামা যে কোন যানবাহনে চাপা মেরে চলে যায়। 


শাহজাহান হেলাল

মধুখালী ,ফরিদপুর 

০১৭১৫৬৫৬০৪১

৩১ মে ২০২৬খ্রি.


মধুখালীতে বৃদ্ধার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

শাহজাহান হেলাল ,ফরিদপুর জেলা প্রতিনিধি ৩১ মে ২০২৬খ্রি. রোববার : ফরিদপুরের  মধুখালীতে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কয়েসদিয়া গ্রামের জবেদা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

৩০ মে ২০২৬খ্রি. শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কয়েসদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জবেদা বেগম ওই গ্রামের মৃত. বিষু ফকিরের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অসুস্থ্যতার কারণে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।পারিবারিক সূত্রে জানাগেছে, ঘটনার দিন সকালে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন। কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতদরিদ্র পরিবার শ^াসকষ্টজনিত কারনে তিনি কষ্টে অত্মহত্য করেছেন। মধুখালী থানাকে অবহিত করে প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়েছে।