ঢাকা সোমবার ০১ জুন ২০২৬ ১৮ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশিত: ৩১ মে ২০২৬, রোববার, সময়ঃ ১০.৪১ পি.এম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে (রবিবার) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের  মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, "শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।"

সভাপতির বক্তব্যে সরদার জাহিদ বলেন, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপি'র সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা 

​সভায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: মোজাফফর রহমান আলম, জিলাপ বিএনপি নেতা খান মনিরুল ইসলাম,জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা  মানফুজুর রহমান, মোল্লাহাট  মহিলা দলের আহবায়ক পাইলট রেনজিনা আহমেদ পিয়াংকা  উপজেলা সদস্য জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক শেখ নেয়ামুল কবির রাহুল। 

আরও বক্তৃতা করেন  জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল কুমার দাস, কচুয়া উপজেলা ছাত্রদলের  যুগ্ম আহবায়ক রিয়াজ সেখ, বিএনপি নেতা মোল্লা আব্দুল গাফফার, শেখ আনোয়ার হোসেন, সিকদার মনিরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, কাজী জাদরেল হোসেন, তরফদার আজগর আলী,যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন,কৃষকদলের সভাপতি আল মামুন মুক্তি, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ  প্রমুখ।  

 এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

​আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।সবশেষে গরিব অসহায় দুস্থদের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে শাহাদাত বার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।