ঢাকা মঙ্গলবার ০২ জুন ২০২৬ ১৯ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে হাফেজ রবিউল বাশার এমপি

প্রকাশিত: ০১ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ১০.৪৪ পি.এম
বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে হাফেজ রবিউল বাশার এমপি
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরের নবনির্মিত ভবন ও মন্দির পরিদর্শন করেছেন। সোমবার (১ জুন) এমপি সফর সঙ্গীদের সাথে নিয়ে মন্দির পরিদর্শন করেন।

উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও বুধহাটা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী এড. শহিদুল ইসলাম ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং মন্দির কমিটির সচ্চিদানন্দদে সদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং সামাজিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

মন্দির কমিটির সদস্যরা নবনির্মিত ভবন ও মন্দির পরিদর্শনে আসার জন্য সংসদ সদস্যসহ উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।