বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় এর বর্তমান ছাত্র- ছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শৈশবে আলিঙ্গনে চল স্কুল প্রাঙ্গণে এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ব্যাপক আনন্দ ও উদ্দীপনের মধ্য দিয়ে দিনব্যাপী এই পুনর্মিলনী উৎসব অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয় । রবিবার (৩১ মে) স্কুলের বিভিন্ন ব্যাচ এর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বাইর হয়, এছাড়া ক্রিড়া প্রতিযোগিতা,আলোচনা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রেফেল ড্র প্রীতিভোজ অনুষ্ঠিত হয় । বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র রোজমীন আহমেদের সঞ্চালনায় ও পুনর্মিলনী অনুষ্ঠানের কমিটির আহ্বায়ক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার শেখ আশিকুর রহমান দিপু এর সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ঈদের পরে স্কুলের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু , যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, প্রাক্তন শিক্ষার্থী শফিকুল ইসলাম প্রমূখ।সন্ধ্যায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেলে বহিরাগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সাতক্ষীরার গর্ব ব্যান্ড তারকা সোহাগ, বিশিষ্ট সংগীত শিল্পী সন্ধ্যা খ্যাত চৈতালি মুখার্জি,এন্ডু কিশোর খ্যাত মনিরুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, কাজী মৌমিতা, তানিয়া সহ অনন্য শিল্পী বৃন্দ মিউজিকের দায়িত্বে ছিলেন সাতক্ষীরার ফ্যামিলি ব্যান্ডের দীপক কুমার সহ তার সহকর্মীরা। সাউন্ডে পাঞ্জা। অনেক রাত পর্যন্ত বিপুল পরিমাণ দর্শক এই সংগীত অনুষ্ঠান উপভোগ করেন।
