কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীবের বদলিজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (১ জুন ২০২৬) সন্ধ্যায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্যে মো. রাজীবের পেশাদারিত্ব, সততা, দায়িত্বশীলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, কালিগঞ্জে কর্মরত অবস্থায় তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ দীর্ঘদিন কালিগঞ্জবাসীর স্মৃতিতে অম্লান হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান পল্টুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীবের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় তিনি কালিগঞ্জে কর্মরত অবস্থায় সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দেশের সেবায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সবশেষে তাঁর সুস্বাস্থ্য, কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য এবং সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
