ঢাকা মঙ্গলবার ০২ জুন ২০২৬ ১৯ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় সাংবাদিকের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

প্রকাশিত: ০২ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১০.০৫ পি.এম
কচুয়ায় সাংবাদিকের  মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের সাপ্তাহিক খানজাহান পত্রিকার সম্পাদক, দিগন্ত টেলিভিশন, দৈনিক গনজাগরণ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি, বাগেরহাট প্রেসক্লাবের আজীবন সদস্য সেখ আবু সাইদের মা, এবং গোপালপুর ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম ওরফে রোকা মিয়ার মাতা জাহানারা বেগম (৮৩) বার্ধক্য জনিত কারণে ১জুন রাত ১০টা ৩০ মিনিটে কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, শোক সন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি সহ সকল সাংবাদিকবৃন্দ, কচুয়া  উপজেলা জামাতে ইসলামের আমির শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা ওলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ  মাওলানা আলতাব হোসেন, জামায়াত নেতা শাকিল,জাহিদুল ইসলাম সহ জেলা ও উপজেলার সাংবাদিক এবং জামায়াতের নেতা ও কর্মী বৃন্দ।