ঢাকা মঙ্গলবার ০২ জুন ২০২৬ ১৯ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পারফমেন্স বেজত গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের প্রস্তুতি সভা

প্রকাশিত: ০২ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১০.০৮ পি.এম
পারফমেন্স বেজত গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের প্রস্তুতি সভা
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা পর্যায়ে পারফরম্যান্স বেজত গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর আওতায় উপজেলা পর্যায়ে স্কুল এন্ড কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ স্টেটাস অ্যাপ সাইন্স প্রজেক্ট এন্ড ইন্টারন্যাশনাল আইডিয়া showcasing প্রোগ্রামের আয়োজন হতে যাচ্ছে।  প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ জন শিক্ষার্থী ও দুইজন শিক্ষকের সমন্বয়ে একটি দল গঠনপূর্বক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ব্যবস্থাপনায় মঙ্গলবার (২ মে) বেলা ১১ টায়  উপজেলা নির্বাহী  কর্মকর্তার সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল,  কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ও মাদ্রাসা সুপারগণ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জানান শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন্ড আওতাভুক্ত পারফরম্যান্স বেজত  গ্রান্টাস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর আওতায় উপজেলা পর্যায়ের স্টাটআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইন্টারন্যাশনাল আইডিয়া    showcasing প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ।  বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বআরোপ এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম( এস ইভিপি) এর আওতাভুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। উপজেলা পর্যায়ে, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে  প্রতিযোগিতায় নির্বাচিতদের পুরস্কার প্রদান করা হবে এ লক্ষ্যে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের দুইজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীর সমন্বয়ে একটি দল গঠন করে আগামী ৯ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দপ্তরে পাঠাতে হবে।