পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি : পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), পাবনা মোঃ রেজিনুর রহমান এর তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মামলা নং-৩, ২ জুন মঙ্গলবার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারা মোতাবেক ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি সজীব হোসেন (২৪) হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার সুইগ্রামে গোলজার হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পাবনা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
