ভুক্তভোগীদের স্মারকলিপি পেশ রামপাল সদর ইউনিয়নের ১৪ টি গ্রামে নিরাপদ সুপেয় পানির তীব্র সংকট
মোঃ মতিউর রহমান মুকিত, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।। রামপাল উপজেলা সদর ৪নং ইউনিয়নের ১৪টি গ্রামে নিরাপদ সুপেয় পানির সংকট চরম আকার ধারণ করেছে। জরুরী ভিত্তিতে স্থায়ী সমাধানের জন্য স্থানীয় জনগণের পক্ষ থেকে ৪নং রামপাল সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কোষ্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)'র ইউনিয়ন মনিটরিং কমিটির সভাপতি ও রামপাল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান ও সিডিপির ইউনিয়ন নারী জলবায়ু ক্লাবের সভানেত্রী রাবেয়া সুলতানা স্বাক্ষরিত ইউপি চেয়ারম্যান বরাবর পেশকৃত উক্ত স্মারকলিপিতে জানানো হয় যে, উপজেলার ৪নং রামপাল সদর ইউনিয়নের রামপাল, কামরাঙ্গা, শ্রীফলতলা, উড়াবুনিয়া, কাকড়াবুনিয়া, শ্রীফলতলা নতুনমোড়, আশ্রয়ন প্রকল্প, জয়নগর, পিপিলবুনিয়া, টেংরাখালী, টেংরামারী, গোপিনাথপুর, নদীরহুলা, বাছাড়েরহুলা, কিসমত ঝনঝনিয়াসহ বিভিন্ন এলাকায় সুপেয় পানির চরম সংকট বিরাজ করছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে অবস্থিত এতদঞ্চলের বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন এসব অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবত নিরাপদ পানীয় জলের তীব্র সংকটে ভুগছে। আইলা ও সিডর পরবর্তী সময়ে এই সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। এলাকায় যে সকল নলকূপ রয়েছে সেগুলোতে পানির লেয়ার শুষ্ক মৌসুমে স্বাভাবিক প্রক্রিয়ার পাওয়া যায় না। বর্তমানে রামপাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত নলকূপ থেকে যে পানি ব্যবহার করছেন তা লবনাক্ত ও আয়োডিনযুক্ত হওয়ার স্থানীয় জনগণের স্বস্থ্য ঝুঁকি অনেকখানি বাড়িয়ে দিচ্ছে। অত্র ইউনিয়ন পরিদর্শন করে দেখা যায় যে, সর্বত্রই নলকূপের চাহিদা রয়েছে। এমতাবস্থায় গ্রাম সমূহের ১৪ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে গভীর নলকূপ স্থাপন করা হলে স্থানীয় জনগোষ্ঠী সুপেয় পানির সুযোগ পাবেন এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য টিউবওয়েলের লেয়ারের গভীরতা অনেক বেশি হওয়ার টেংরামারী, টেংরাখালী, বাছড়েরহুলা, গোপীনাথপুর, জয়নগর, পিপুলবুনিয়া, রামপাল উপজেলা সদরের জনগণের প্রধান দাবী রামপাল উপজেলার ফয়লা থেকে মোংলা বন্দর পর্যন্ত যে পানির লাইন রয়েছে এই লাইনের আর একটি বিকল্প লাইন করে মিটার সিস্টেমের মাধ্যমে এই গ্রাম গুলোতে পানি সরবরাহ করতে হবে। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মজনুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমান, মল্লিক আব্দুল মান্নান, ইউপি সদস্য মনোজ কুমার মুখার্জী, রোজিনা ইয়াসমিন, দিপ্তি রানী, সিডিপির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মনোজ কুমার দাস, প্রোগ্রাম অফিসার শাহানাজ সুলতানা (পলি), এসোসিয়েট অফিসার মোঃ মুকিবুজ্জামানসহ মনিটরিং কমিটি ও ইউনিয়ন নারী জলবায়ু ক্লাবের নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহন করে রামপাল সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন বলেন, পানি ও জলের সমস্যা সমাধান একালাবাসীর একটি যৌক্তিক দাবি। তিনি এ সমস্যা সমাধানে তার সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন।
স্মারকলিপি প্রদান শেষে প্রকল্পের মাঠকর্মী ও কমিউনিটি প্রতিনিধিদের সমন্বিত প্রকল্প মনিটরিং সভায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা বঞ্চিতদের তালিকা প্রস্তুত করে এসব বঞ্চিতদের অধিকার প্রতিষ্টায় জোরদার কর্মসূচি ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
