ঢাকা শুক্রবার ০৫ জুন ২০২৬ ২২ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মধুখালীতে গাছ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

প্রকাশিত: ০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.২৩ পি.এম

শাহজাহান হেলাল, ফরিদপুর :  ফরিদপুরের মধুখালীতে গাছ থেকে আম পাড়তে গিয়ে  গাছ থেকে পড়ে এক গৃহবধুর  মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

স্থানীয় ও পারিবারিক  সুত্রে জানা গেছে ৪ জুন বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া  গ্রামের মোঃ দোবির হোসেন শেখের কন্যা ২ সন্তানের  জননী রুনা বেগম(২৪) বাবার বাড়ীতে ব্যারাতে আসেন। বাড়ীর আম গাছে আম পাড়তে গাছে উঠেন। অসাবধানতাবসত গাছে চড়লে ডাল ভেঙ্গে গাছের নীচেই গোড়ায় পড়ে গেলে মাথায় প্রচন্ড  আঘাৎ পান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে  মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে কতুর্ব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষনা করেন॥ মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কবির সরদার জানান মাথায়  আঘাৎ প্রাপ্ত হয়ে মৃত অবস্থায় তার স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

শাহজাহান হেলাল 

মধুখালী,ফরিদপুর

০১৭১৫৬৫৬০৪১,৪ জুন ২০২৬খ্রি.

মধুখালী পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি  ৪ জুন ২০২৬খ্রি. বৃহস্পতিবার :  ফরিদপুরের মধুখালী পৌর ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ইমতিয়াজ শাজাহানকে বুধবার দিবাগত রাতে তার নিজ বাড়ী থেকে পুলিশ আটক করেছে।  সে মধুখালী পৌর সভার ৫নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা গ্রামের বাবুল মিয়ার ছেলে। গতকাল বুধবার রাত ৯ টায় ইমতিয়াজ শাহজাহান কে নিজের বাসা থেকে গ্রেফতার করে মধুখালী থানা পুলিশ।

মধুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, সন্ত্রাস বিরোধী মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি ইদানিং নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন স্থানে মিছিল মিটিং কার্যক্রমে অংশ নিয়েছেন। ইমতিয়াজ শাহজাহান  মধুখালী পৌর ছাত্রলীগের যুগ্ম-সারণ সম্পাদক।