আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময় সভা
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের সাথে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আগৈলঝাড়া প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি এইচএম মাসুম, সদস্য ফারুক আকন।
উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, যুবদল নেতা আরিফ হোসেন ফিরোজ, সালমান হাসান রিপন।সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানান এবং প্রেসক্লাবের সকল উন্নয়নকাজের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
