ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৪.৩৫ পি.এম
কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ জুন) সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষ পায়রায় আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়। 

উন্নয়ন সংস্থা কারিতাস, আভাস, একশনএইড, গুডনেইবারস, ফ্রেন্ডশীপ, ওয়ার্ল্ড কনসার্ন এবং জাগোনারী এর সহযোগিতায় কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী।  বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী কেএম সাইদুর রহমান,  আভাস এর প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম ও জেমস রাজিব বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু প্রমুখ। 

সভায় বক্তারা পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক  জলবায়ু পরিবর্তনের ফলে বেড়ে যাওয়া তাপমাত্রা কমাতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে জনসচেতনতা বাড়ানোর আহবান জানান। আলোচনা সভা ও শোভাযাত্রায় কলাপাড়াা টেলিভিশন জার্নালিস্ট  ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারী এবং উন্নয়ন ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।