বুধহাটা বাজারে জনদুর্ভোগ নিরসনে এড. শহিদুল ইসলামের প্রশংসনীয় উদ্যোগ
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.৫২ পি.এম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকায় ড্রেনেজ সমস্যার কারণে জনদুর্ভোগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করেন সাতক্ষীরা জজকোর্টের এপিপি, আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এড. শহিদুল ইসলাম। শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি নিজস্ব লোকবল নিয়ে ভেঙে পড়া ড্রেন পরিষ্কার করেন এবং পানি চলাচলের জন্য সাময়িক ব্যবস্থা গ্রহণ করেন। ফলে দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা লাঘব হয়েছে।
এড শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধহাটা বাজারের জলাবদ্ধতা ও চলাচল সমস্যার স্থায়ী সমাধানে ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের বিষয়ে সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে।
স্থানীয়রা তাঁর এ দ্রুত ও দায়িত্বশীল উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বুধহাটা বাজারবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও জনস্বার্থে এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে তিনি একইভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন।
