মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব জাফর ইকবাল শিমুল
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.৫৬ পি.এম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সমাজসেবক, ব্যাংকার আলহাজ্ব মোঃ জাফর ইকবাল শিমুল।
জাফর ইকবাল শিমুল এই বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র এবং গাজিপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসার সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এবং বালিয়াখালী গ্রামের আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম সানার ছোট ছেলে। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান কর্তৃক মনোনীত সভাপতি।বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সমাজসেবক, ব্যাংকার আলহাজ্ব জাফর ইকবাল শিমুল সভাপতি নির্বাচিত হওয়ায় বালিয়াখালী যুব সংঘের কর্মকর্তা, সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
