ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়ার মহিপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখম টাকা লুট

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, শনিবার, সময়ঃ ১১.২৬ এ.এম
কলাপাড়ার মহিপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখম  টাকা লুট
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ার খাপড়াভাঙ্গা গ্রামে সালাউদ্দিন হাওলাদার নামে এক গরু ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।  এসময় তাকে  মৃত ভেবে পুকুর পাড়ে ফেলে রেখে সাথে থাকা ৭২ হাজার  টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। 

শুক্রবার রাত নয়টার দিকে আহত সালাউদ্দিন হাওলাদারের নিজ বাড়ির পুকুর পাড়ে  এ ঘটনা ঘটে।  আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।  কিন্তু অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১ টার দিকে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ  করা হয়।

আহত ব্যবসায়ীর স্ত্রী মোসা: তহমিনা জানান তার স্বামী গরু বিক্রি করে বাজার নিয়ে বাসায় ফেরার পথে ইয়াসিন গাজী ও তার পিতা আমির গাজী, ভাই ইব্রাহিম গাজী পূর্ব বিরোধের জের ধরে এ হামলা চালায়।  তার সাথে থাকা টাকা নিয়ে যায়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আব্দুল মালেক জানান, বুকের মধ্যে ধারালো কিছু ঢুকিয়ে দেয়ায় ফুসফুস পর্যন্ত ক্ষত সৃষ্টি হয়েছে।  দুই হাতের বাহু ধারালো অস্ত্রের কোপে ঝুলে গেছে।  এ কারনে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো. শামীম বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুযায়ী  ব্যবস্থা  গ্রহণ করা হবে।