ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কবি ও সাংবাদিক বাদশা মিয়া সিকদারের সুস্থতা কামনায় দোয়া

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, শনিবার, সময়ঃ ০৩.৩৫ পি.এম
কবি ও সাংবাদিক বাদশা মিয়া সিকদারের সুস্থতা কামনায় দোয়া
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বল্যাহাটি গ্রামের বিশিষ্ট গেয়ো কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাদশা মিয়া সিকদার দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। তাঁর আশু সুস্থতা ও রোগমুক্তির জন্য তিনি দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

বাদশা মিয়া সিকদার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির অন্যতম সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক। এছাড়া কালিয়া প্রেসক্লাবের একজন সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সাহিত্যাঙ্গনে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি কয়েক শতাধিক কবিতার রচয়িতা। পাশাপাশি একজন গুণী অভিনেতা হিসেবেও পরিচিতি লাভ করেন। বিভিন্ন সময়ে ঐতিহাসিক চরিত্র নবাব সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকপ্রশংসা অর্জন করেন।

স্থানীয় বাসিন্দা, সহকর্মী, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীরা তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বাদশা মিয়া সিকদারের পরিবার তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছে।