ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় ​ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.৪৬ পি.এম
কচুয়ায় ​ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় বর্ণাঢ্য র‍্যালী, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কচুয়ার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

​শনিবার (৬ জুন) সকালে উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালীতে অংশ নেওয়া প্রতিনিধিরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা ও নিজেদের চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। এরপর উপজেলার বিভিন্ন স্থানে মশক নিধনের লক্ষে  পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "নিজ আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমেই ডেঙ্গু মোকাবিলা সম্ভব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কচুয়া বাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে হবে।"

​কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি তুহিন খান,সাবেক সিনিয়র সাংবাদিক জাহিদুল ইসলাম বুলু , বাজার কমিটির আহবায়ক হাজরা আতিকুল ইসলাম লাভলু, সদস্য সচিব সরদার এমদাদুল হক সুমন, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, কচুয়া উপজেলা কৃষক দলের সভাপতি আল মামুন মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সরদার নাহিদ এবং ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম।

​এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট সুধীবৃন্দ।

​কর্মসূচিতে প্রধান অতিথি নিয়মিতভাবে নিজ ঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।