ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

প্রাথমিক বিদ্যালয় গোল কাপ ফুটবল প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.৫৪ পি.এম
প্রাথমিক বিদ্যালয় গোল কাপ ফুটবল প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (জাতীয় পর্যায়)চট্টগ্রাম বিভাগকে হারিয়ে খুলনা বিভাগ গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেমিফাইনালে খেলার  যোগ্যতা অর্জন করেছে। সকল খেলোয়াড়, কোচ, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন।


শনিবার (০৬ জুন) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দলটি চট্টগ্রাম বিভাগের সাথে খুলনা বিভাগ  খেলা করে বিজয় অর্জনের মাধ্যমে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এই সাফল্যে কালিগঞ্জ বাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।


 রবিবার (০৭ জুন) বরিশাল বিভাগের প্রতিনিধি দলের বিপক্ষে অনুষ্ঠিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ। কালিগঞ্জ বাসীর প্রত্যাশা, দলের খেলোয়াড়রা সর্বোচ্চ সামর্থ্য, দক্ষতা ও মনোবল নিয়ে মাঠে লড়াই করবে এবং বিজয় ছিনিয়ে এনে ফাইনালে খেলার গৌরব অর্জন করবে।

গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের সকল খেলোয়াড়, কোচ, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সাফল্য কালিগঞ্জ তথা সাতক্ষীরার জন্য আরও গৌরব বয়ে আনুক এটাই সবার প্রত্যাশা।