ঢাকা রোববার ০৭ জুন ২০২৬ ২৪ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও সাইকেল র‍্যালি

প্রকাশিত: ০৭ জুন ২০২৬, রোববার, সময়ঃ ০৩.২৩ পি.এম
কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও সাইকেল র‍্যালি
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে রবিবার ৭  জুন  কালিগঞ্জ উপজেলায় উদ্বোধনী  আলোচনা সভা ও  সাইকেল র‍্যালি    কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী  বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ  সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,  যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল রূপান্তরের কো-অর্ডিনেটর গোলাম কিবরিয়া, সুন্দরবন যুব ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মারুফ হাসান সদস্য শাহাদাত হোসেন প্রমুখ। সহ সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।