ঢাকা সোমবার ০৮ জুন ২০২৬ ২৫ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ১২.১৪ পি.এম
চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : বিশ্বকাপ সামনে রেখে সময়ের সঙ্গে লড়াই করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে এবার তিনি ব্যবহার করছেন অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পুনর্বাসন পদ্ধতি, যা নাসার গবেষণা থেকে অনুপ্রাণিত বলে জানা গেছে।

নেইমারের শারীরিক অবস্থার অগ্রগতি মূল্যায়নের জন্য সোমবার (৮ জুন) নতুন করে ইমেজিং পরীক্ষা করার কথা রয়েছে। সেই পরীক্ষার ফল অনুযায়ী নির্ধারণ করা হবে তার পরবর্তী রিহ্যাব ও অনুশীলন পরিকল্পনা।

এর আগে, শনিবার ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ওই বিশেষ যন্ত্রে হালকা অনুশীলন করতে দেখা গেছে। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এটি ধীরে ধীরে তার চলাফেরা ও ফিটনেস ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত হচ্ছে।