ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৩.৫৩ পি.এম
নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ নামে নতুন উদ্যোগ গ্রহণ করেছে নড়াইল জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ জুন) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সরকারের মিড-ডে মিল কর্মসূচির পাশাপাশি বাস্তবায়িত এ উদ্যোগের আওতায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিন শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকলে প্রতিষ্ঠানটিকে ‘জিরো মিসিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

জেলা প্রশাসনের মতে, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নড়াইলের জেলা প্রশাসক ড. আবদুল সালাম বলেন, শিক্ষার মানোন্নয়নে নিয়মিত উপস্থিতির কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তার শেখার ধারাবাহিকতা ব্যাহত হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়েই ‘জিরো মিসিং’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।