গোল্ডকাপ ফুটবলে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন কালিগঞ্জ গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট এ জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ্ফুটবলাররা তৃতীয় স্থান অধিকারী ম্যাচে সিলেট কে হারিয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করেছে। এই সাফল্য অর্জনে কালিগঞ্জ বাসীর জন্য এক অনন্য আনন্দ ও গর্বের ।
খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল বালক দলটি শনিবার (০৬ জুন) চট্টগ্রাম বিভাগের শক্তিশালী দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখে। সেই জয়ে আনন্দে ভেসেছে পুরো উপজেলাবাসী।
রবিবার (০৭ জুন) বরিশাল বিভাগের বিপক্ষে সেমিফাইনালে পরাজিত হলেও তারা হার মানেনি। দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতা নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল কাপ তৃতীয় স্থান অধিকারী ম্যাচে সোমবার (০৮ জুন) সিলেট বিভাগের ফুটবল দলকে হারিয়ে খুলনা বিভাগ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনের অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে।
এই অর্জন শুধু একটি বিদ্যালয়ের নয়, এটি সমগ্র কালিগঞ্জ ও সাতক্ষীরার খুলনা বিভাগের মানুষের অর্জন। ক্ষুদে খেলোয়াড়দের নিষ্ঠা, কোচদের পরিশ্রম, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের অকুণ্ঠ সমর্থন আজ সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
খুবই খেলোয়াররা প্রমাণ করেছ স্বপ্ন বড় হলে, পরিশ্রম আর সাহস থাকলে গ্রামের স্কুল থেকেও জাতীয় পর্যায়ে সাফল্যের পতাকা উড়ানো যায়।
গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল খেলোয়াড়রা হয়তো একদিন বড় হয়ে তাদের সেই খেলার ধারাবাহিকতা রক্ষা করে জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে। কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে কালিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ।
