ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৩.৫৯ পি.এম
হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী
www.dailyranggaprovat.com
রাঙা প্রভাত ডেস্ক।। সরকার হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
 
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বজ্রপাতের মত এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ে হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত আমরা।
 
তিনি বলেন, এতোগুলো শিশু মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে ভ্যাক্সিন দেয়া শুরু হবে। হামের টিকা সংগ্রহ করার প্রস্তুতি চলছে। টিকা হাতে পেতে ১ মাস সময় লাগবে।
 
এ সময় পোর্টারদের বেতন, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্যকর্মীদের দাবির বিষয়ে দ্রুততম সময়ে বসে সমাধান করা হবে বলে জানান তিনি।