কালিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সম্পত্তি ও বাড়ি সমস্যার সমাধানের দাবি
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ জুন) বেলা ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুন এবং আশারফ গাজীর স্ত্রী শাহানারা পারভীন।
লিখিত বক্তব্যে তারা দীর্ঘদিন ধরে চলমান সম্পত্তি ও বাড়ি বন্দোবস্ত সংক্রান্ত সমস্যার ন্যায়সঙ্গত সমাধান এবং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধানের দাবি জানান।এ সময় সাংবাদিক সম্মেলনে কালীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
