ঢাকা সোমবার ০৮ জুন ২০২৬ ২৫ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনা সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৪৭ পি.এম
পাবনা সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে কৃষকের মৃত্যু
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. শামসুর খান নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রবিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানী গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো.শামসুর খান (৬০) ওই গ্রামের মৃত্য রিয়াজ উদ্দিন খানের ছেলে। তিনি পেশায় কৃষক ও চার সন্তানের জনক ছিলেন। 

পরিবার সূত্রে জানা যায়, আম পাড়ার জন্য বিকেল ৫টার দিকে বসতবাড়ির উঠানে থাকা গাছে ওঠেন তিনি। এ সময় হঠাৎ গাছের ঢাল ভেঙে মাটিতে পড়ে যান তিনি।এতে বুকে ও ঘাড়ে আঘাত পাওয়ায় গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।