ঢাকা সোমবার ০৮ জুন ২০২৬ ২৫ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন- নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৪৯ পি.এম
আশাশুনি উপজেলা তরুণ দলের  কমিটি অনুমোদন- নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল আশাশুনি উপজেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা তরুণদলের সভাপতি মোঃ আলমগীর কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু মুছা কমিটি অনুমোদন দিয়েছেন। 

অনুমোদিত কমিটিতে মোঃ নাভিদ নওরোজ আকাশকে সভাপতি, ইঞ্জিনিয়ার শাহ মোঃ জাকির হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, ইয়াকুব আলী, আছাদুল ইসলাম, সাগর, ঝর্ণা, তাসলিমকে সহ-সভাপতি, সাইফুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক, আলতাফ হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তাজিকুর রহমান বিল্লাল, সাগর, মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক ও আশরাফুল রাজীবকে সাংগঠনিক সম্পাদক করে ৮২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করে জেলা ও উপজেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

নতুন এ কমিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।