কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির গঠন
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রিড়া পরিষদ। কালিগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, কমিটির সদস্য কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, সদস্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী,সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, সদস্য খায়রুল আলম ও কমিটির সদস্য সচিব সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ । জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারায় ২ (১৫) এ উল্লেখিত জাতীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসারে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রিড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ২ (৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে, এই মর্মে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত ৮/৬ /২০২৬ তারিখ পত্র প্রেরণ করেছে।
উপজেলার ক্রিড়া সংস্কার কার্যক্রম কে গতিশীল করা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা এবং তরুণ ক্রীড়াবিদদের উন্নয়নে কাজ করার লক্ষ্যে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক গণতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।
