ঢাকা মঙ্গলবার ০৯ জুন ২০২৬ ২৬ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনায় পদ্মার চরে দুই সোলার পার্কের আলোর ঝিলিক, জাতীয় গ্রিডে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১১.৪৮ এ.এম
পাবনায় পদ্মার চরে দুই সোলার পার্কের আলোর ঝিলিক, জাতীয় গ্রিডে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : পাবনায় পদ্মার চরে দুই সোলার পার্কের আলোর ঝিলিক, জাতীয় গ্রিডে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ।

জানাযায় পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুরে পদ্মা নদীর তীরবর্তী প্রায় চারশত একর জমির ওপর বেসরকারি প্রতিষ্ঠান ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে নির্মিত হয়েছে এই বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র। এটি টেক্সটাইল খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান।

কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১০০ মেগাওয়াট (এসি), যা সরাসরি জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্মিত এই সবুজ জ্বালানি অবকাঠামোতে রয়েছে ২ লাখ ৭৪ হাজারের বেশি সৌর মডিউল ও ৭৬০টি আধুনিক ইনভার্টার।

সুজানগর উপজেলার প্রত্যন্ত সাগরকান্দির চরে ইতিমধ্যে বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে গড়ে ওঠা আরেকটি সৌর বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে ৬৪ দশমিক ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে বলে জানান।