ঢাকা মঙ্গলবার ০৯ জুন ২০২৬ ২৬ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জ থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.০৭ পি.এম
কালিগঞ্জ থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম মঙ্গলবার (৯ জুন) দুপুরে কালিগঞ্জ থানা পরিদর্শন করেন।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার  দুপুর ১২টায় তিনি কালিগঞ্জ থানায় পৌঁছেলে কালিগঞ্জ থানা পুলিশ তাকে গাড অফ অনার  প্রদান করেন, পরে  পুরাতন থানা ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন। পরে অস্থায়ী থানা হিসেবে ব্যবহৃত উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ তলা ঘুরে দেখেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, ব্যারাকসহ থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দাপ্তরিক কার্যক্রম, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি 

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে দুপুর ১টায় পুলিশ সুপার কালিগঞ্জ থানা ত্যাগ করেন।সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাতক্ষীরায় যোগদান করার পর এই প্রথম কালিগঞ্জ থানা পরিদর্শন করলেন।