ঢাকা মঙ্গলবার ০৯ জুন ২০২৬ ২৬ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনায় কিশোরী হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন, তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.১০ পি.এম
পাবনায় কিশোরী হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন, তিনজনের মৃত্যু
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : পাবনায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটনায় অভিযুক্তের বাড়িঘরে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। এ সময় আগুনে দগ্ধ তিন প্রতিবেশী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

 মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন-সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পাশ্ববর্তী নতুন পাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩ জুন (বুধবার) বিকেলে পাবনার ভাড়ারায় পদ্মা নদীতে একি কিশোরীল মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন ৪ জুন তার মরদেহ দাফন করা হয়। দাফন শেষে উত্তজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের সময় আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। দগ্ধরা সবাই প্রতিবেশী ও আশপাশের মানুষ এবং উৎসুক জনতা।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল একজন এবং আজকে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পাবনা সদর উপজেলায় পদ্মা নদী থেকে ওই কিশোরীর (১৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গ্রেপ্তার নাইম ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।