ঢাকা বুধবার ১০ জুন ২০২৬ ২৭ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ১০ জুন ২০২৬, বুধবার, সময়ঃ ০৬.৩৯ পি.এম
কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান
www.dailyranggaprovat.com

★ নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট। 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারে সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। বুধবার (১০ জুন) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে বাজার এলাকার সরকারি জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যোগানিয়া বাজারে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও প্রধান গেট নির্মাণের জন্য নির্ধারিত সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি উদ্ধার ও সুষ্ঠু অবকাঠামো উন্নয়নের স্বার্থে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। দখলমুক্ত জমিতে ভূমি অফিসের বাউন্ডারি ও গেট নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি জমি উদ্ধার এবং ভূমি অফিসের অবকাঠামো উন্নয়নের ফলে এলাকাবাসী আরও উন্নত সেবা পাবেন। এ কার্যক্রমের মাধ্যমে যোগানিয়া বাজারের পরিকল্পিত উন্নয়নেও নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশা প্রকাশ করেন।