চতুর্থ শ্রেনির শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুনকে বিভিন্ন মহলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ার গর্ব, কচিমুখ নাট্যাঙ্গন ( ক না ) র গর্বিত সদস্য, মংগলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুন সব বাধা অতিক্রম করে পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৬ এ " একক অভিনয় বিষয়ে "বরিশাল বিভাগে ১ম স্হান অধিকার করে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।
তার প্রশিক্ষক হিসেবে ছিলেন কলাপাড়া সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ জাতীয় পুরস্কার প্রাপ্ত মীরাক্কেলীয়ান অভিনেতা আতিকুর রহমান মিরাজ।
অর্জুন কে শুভেচ্ছা জানিয়েছে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাওছার হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু, প্রধান শিক্ষক নাজমুস সাকিব কনা সহ কলাপাড়ার সর্ব স্হতরের জনগন।
পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে ভালো ফলাফলের জন্য দোয়া আশীর্বাদ চেয়েছেন। অর্জুনের বাবা সাংবাদিক অশোক মুখার্জি, মাতা সাংস্কৃতিক কর্মী শুভ্রা চক্রবর্তী কল্যানী। এছাড়াও তার বড় বোন দেবশ্রী মুখার্জী অভিনয় আবৃত্তি ও জারীগান এ মোট পাঁচ বার জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে।
