আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় বিএনপি নেতা আহত
মোঃ শামীমুল ইসলাম শামীম, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের হামলায় ইউনিয়ন বিএনপির এক নেতা আহত হয়েছে। আহত অবস্থায় বিএনপি নেতাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদের সামনে বিএনপি অফিসে বসে ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ইসমাইল। এসময় স্থানীয় একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী জালাল সরদার তার তিন ছেলে জুয়েল সরদার, সাকিব সরদার ও রাকিব সরদার বিএনপি অফিসে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে বিএনপি নেতা মনিরুল ইসলাম ইসমাইলকে। এসময় স্থানীয় এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীর পালিয়ে যায়। পরে মনিরুল ইসলাম ইসমাইলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত বিএনপি নেতা মনিরুল ইসলাম ইসমাইল জানান, আমাদের এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে যুবসমাজকে ধংসের দিকে নিয়ে গেছে তারা। আমি বর্তমানে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীকে নিয়ে প্রতিবাদ করে আসছি।
তাই এই মাদক ব্যবসায়ীরা পরিকল্পিত ভাবে আমাকে হত্যা করার জন্য আমার উপর হামলা করে।
