ঢাকা বুধবার ১০ জুন ২০২৬ ২৭ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা

প্রকাশিত: ১০ জুন ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.১৯ পি.এম
তেরখাদার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা)  প্রতিনিধি :  তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মিজ্ তাহমিনা সুলতানা নীলা বুধবার  ১০ জুন দুপুর ১টার দিকে তেরখাদা উপজেলা সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। মিজ্ তাহমিনা সুলতানা নীলা পাটজাত দ্রব্যের ব্যবহার এবং প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধে উপজেলা সদরের কাটেঙ্গা বাজার, জয়সেনা বাজার ও তেরখাদা বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করেন। তিনি পাটজাত দ্রব্যের ব্যবহার নিশ্চিত করেন এবং ভবিষ্যতে প্লাস্টিক ব্যাগ/বস্তা ব্যবহার না করার জন্যে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভবিষ্যতে আইনের ব্যতয় ঘটালে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।